CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

প্রস্তুত মসজিদ কমিটি নীতিমালা, শিগগিরই গেজেট

#
news image

ঢাকা : ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‌‌‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এ নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও এ নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

খালিদ হোসেন আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৫,  7:24 PM