CKEditor 5 Sample
ঢাকা ০৮ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ডি ভিলিয়ার্স দেখালেন এখনও শেষ হয়ে যাননি তিনি

#
news image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও এখনও বিধ্বংসী ব্যাটিংটা ধরে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। ৪১ বছর বয়সীর অপরাজিত সেঞ্চুরিতে  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।    

বার্মিংহামের এজবাস্টনে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডি ভিলিয়ার্স মাত্র ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন। যেখানে ছিল ১২টি চার ও ৭টি ছক্কার মার। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। ছয় ওভারে দলের স্কোর যখন ৭২, তখন সাঈদ আজমলের বলে হাশিম আমলা (১৪ বলে ১৮) আউট হলে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায়। এরপর কোনও বিপদে পড়তে হয়নি তাদের। ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি (২৮ বলে ৫০*) মিলে ১২৫ রানের জুটি গড়ে মাত্র ১৬.৫ ওভারেই দলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে। 

এর আগে শারজিল খানের ৪৪ বলে ৭৬ রান এবং উমর আমিনের ১৯ বলে খেলা ৩৬ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে ১৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান। 

গ্রুপ পর্বে পাকিস্তান শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে গ্রুপ পর্বের মতোই যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যায়।

দক্ষিণ আফ্রিকা অবশ্য গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। সেখানেও উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা এক রানে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে।

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৫,  6:21 PM