CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

মার্কিন শুল্ক কমানোর সিদ্ধান্ত রপ্তানিখাতের জন্য ইতিবাচক : জাতীয় পার্টি

#
news image

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্তকে জাতীয় পার্টি স্বাগত জানাচ্ছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক পদক্ষেপ। এর ফলে আমাদের দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে একথা বলেন জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো: চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

যৌথ বিবৃতিতে তারা বলেন, 

জাতীয় পার্টি সবসময়ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে সরকারের পাশাপাশি গঠনমূলক ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক, চামড়া, ও কৃষি পণ্যসহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

জাতীয় পার্টির নেতারা আরো বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে আশা করি, সরকারের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায় এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব দরবারে আরও দৃঢ় ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যাবে। জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে সবসময় সহনশীল, দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৫,  2:27 PM