CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

নির্ধারিত সময়েই নির্বাচন, একদিনও দেরি নয়: প্রেস সচিব

#
news image

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, একদিনও দেরি হবে না  বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকুন, নির্বাচন দেরি হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

‘তিনি (প্রধান উপদেষ্টা) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয়... কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। একটা দিনও দেরি হবে না। ’

শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।

এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সংলাপ সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৫,  4:36 PM