CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিল এডিবি

#
news image

ঢাকা : যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাবে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে বল সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রফতানি ও শিল্প উৎপাদনের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব।

সম্প্রতি প্রকাশিত এডিবি’র জুলাই ২০২৫ আউটলুক-এ এমন পূর্বাভাস ব্যক্ত করা হয়েছে।

তবে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত দাঁড়াতে পারে- প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

এর আগে গত এপ্রিলে প্রকাশিত এডিবির আউটলুক-এ চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হতে পারে- বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এডিবি’র আউটলুক-এ মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়েছে, বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা, সংকোচনমূলক মুদ্রা ও আর্থিক নীতির কারণে সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার পূর্বাভাসের তুলনায় সামান্য নিচে রয়েছে। তবে সংকোচনমূলক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য সমন্বয়ের প্রেক্ষিত বিবেচনায় চলতি অর্থবছরেও মূল্যস্ফীতির পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়া সার্বিকভাবে এডিবি’র আউটলুক-এ ইরান-ইসরায়েল সঙ্কটময় পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে জ্বালানি মূল্য ও জাহাজ ভাড়া বৃদ্ধির আশঙ্কা এবং এর ফলে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। আর এর প্রভাব পড়তে পারে জিডিপি ও মূল্যস্ফীতিতে।

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  8:21 PM

news image
সংগৃহীত