CKEditor 5 Sample
ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন

#
news image

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহাবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ইমরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, সব্যসাচী জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জি+, বাংলাদেশ বর্ডার গার্ড, মির্জা সিফাত-ই-খোদা, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

প্রতযিোগতিার ফলাফল সংক্ষপে:

সিনিয়র বিভাগ বভিাগ: পুরুষ/মহিলা 

পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: আনসার (পদক প্রাপ্তি: স্বণ-২৮টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।

প্রথম রার্নাসআপ: বিজিবি (পদক প্রাপ্তি: স্বণ-০৫টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ১২ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ )

দ্বিতীয় রার্নাসআপ: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-০৩টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৭ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ ) 

জুনয়ির বভিাগ: পুরুষ/মহিলা 

পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-১৬টি, রোপ্য-০১টি মোট ১৭ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন) 

প্রথম রার্নাসআপ: কক্সবাজার জেলা (পদক প্রাপ্তি: স্বণ-০৭টি, রোপ্য-০৬টি মোট ১৩ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ)

দ্বিতীয় রার্নাসআপ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (পদক প্রাপ্তি: স্বণ-০৬টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৪ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ)

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, রেফারি, কোচ, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের প্রতি আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে।

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  7:22 PM