CKEditor 5 Sample
ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬

আগে ঘুষ ১ লাখ লাগলে এখন লাগে ৫ লাখ টাকা

#
news image

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে  যেখানে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো এখন দিতে হয় ৫ লাখ টাকা।’ 

শনিবার (২৬ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি কথাগুলো বলন।

মির্জা ফখরুল বলেন, দেশের কোথাও সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এ জন্য সময় লাগবে।

বিএনপি মহাসচিব বলেন, এ জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এ জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখা দরকার যে রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  5:22 PM