CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আরও বাড়ল সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

#
news image

ঢাকা: সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধার’ আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ (রোববার) উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদিত হয়। 

উপস্থাপন করা বাজেটের ওপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। নিট টেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৫,  7:53 PM