CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

সমাজে সহিংসতা রোধে কাজ করবো: উপদেষ্টা

#
news image

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। তিনি বলেন, আমি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা- কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কাজে আমাদের মন্ত্রণালয়ের যে কাঠামোগত পরিবর্তনের কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এই দুই মন্ত্রণালয়ের সেবামূলক কাজ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই।
তিনি আরো বলেন, আগামী জুলাই মাসে দেশের সকল জেলায় একসাথে অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করতে চাই। এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ আমাদের হট লাইনে যোগাযোগ করতে এবং সচেতন করে তোলা সম্ভব হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা যে যেখানে আছি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো এবং আমাদের অর্জনকে জুলাই আন্দোলনে উৎসর্গ করবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে মতবিনিময় করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  5:32 PM