CKEditor 5 Sample
ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিশ্বকাপে ৮ গোলের একটিও পেনাল্টি থেকে করেননি ম্যারাডোনা

#
news image

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ঈশ্বরপ্রদত্ত প্রতিভা দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহানায়ককে নিয়ে আলোচনার শেষ নেই।

তবে মজার বিষয় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪টি বিশ্বকাপ খেললেও মূল ম্যাচে পেনাল্টি থেকে কোনো গোল করেননি ম্যারাডোনা! ফুটবলের বিশ্বমঞ্চে পেনাল্টি থেকে গোল করে অনেক তারকা নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন, তবে ‘এল দিয়েগো’র ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েগো ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চে মোট ২১টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৮টি। কিন্তু এই ৮টি গোলের একটিও পেনাল্টি স্পট থেকে আসেনি। তার করা প্রতিটি গোলই ছিল ওপেন প্লে বা সেট-পিস (ফ্রি-কিক) থেকে।

পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়া এবং ইতালির বিপক্ষে ম্যাচ টাইব্রেকারে গড়ালে ম্যারাডোনা পেনাল্টি শ্যুট-আউটে শট নিয়েছিলেন। তবে ফুটবলের নিয়মানুযায়ী, টাইব্রেকারের গোলগুলো কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত গোল হিসেবে গণনা করা হয় না।

নিউজ ডেস্ক

১১ জুন, ২০২৬,  1:02 PM

news image
সংগৃহীত