নিউজ ডেস্ক
২৩ মে, ২০২৬, 6:00 PM
বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নত অবস্থানে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নতুন প্রধান কোচ টমাস ডুলি। শুক্রবার (২২ মে) বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তাবিথ আউয়াল।
অনুষ্ঠানে ডুলিকে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে আসা।”
তবে তিনি দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, উন্নতি ধীরে ধীরে হবে। তার ভাষায়, ‘১৬০-এর নিচে আসা বাস্তবসম্মত, তবে তা একদিনে নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব।’
বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থার উন্নয়নে খেলোয়াড়দের মানসিকতা, শৃঙ্খলা ও পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন নতুন কোচ। তিনি বলেন, লক্ষ্য হবে এমন একটি দল গড়া, যারা বলের পেছনে না ছুটে বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলবে।
২০০৩ সালের সাফের পর দীর্ঘদিন কোনো বড় সাফল্য না পাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে ফুটবলারদের মধ্যে ত্যাগ ও জয়ের মানসিকতা গড়ে তোলার কথাও বলেন ডুলি।