CKEditor 5 Sample
ঢাকা ২০ মে, ২০২৬
শিরোনামঃ
নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি ঈদুল আজহার ছুটি ঘোষণা, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান যত দিন বন্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তরে প্রস্তুত ইরান: সৌদি গণমাধ্যম বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন ‘এই সরকার দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়’ দুই উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে, বাংলাদেশের আরও চায় ৮ উইকেট মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

‘সাইয়ারা’র গল্পেই কী তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক?

#
news image

স্টার প্লাস চ্যানেলে আসতে চলা নতুন ধারাবাহিক ‘সৈরাব’ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের একাংশ দাবি করছেন, এই গল্পের ভিজ্যুয়াল ও চরিত্র উপস্থাপনায় ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-র সঙ্গে বিস্ময়কর মিল রয়েছে।

ধারাবাহিকের ঝলকে দেখা যাচ্ছে, একজন তরুণ গায়ক মঞ্চে গিটার হাতে গান পরিবেশন করছেন। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে পড়েছে দর্শকরা। ঠিক সেই মুহূর্তে ব্যাকস্টেজে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে দেখা যায়, যিনি হলুদ শাড়ি পরে দূর থেকে সেই গায়ককে পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যেতে চাইলে গায়ক দূর থেকেই তাঁকে থামানোর চেষ্টা করেন।

ভিডিওতে মুখ স্পষ্টভাবে দেখানো না হলেও, দর্শকদের একাংশের দাবি, নায়কের চেহারা ও স্টাইলিং অনেকটাই ‘সাইয়ারা’ ছবির নায়কের মতো। এই মিল নিয়েই শুরু হয়েছে সমাজমাধ্যমে আলোচনা ও বিতর্ক। অনেকে আবার কটাক্ষ করে নতুন ধারাবাহিকটিকে ‘সস্তার সাইয়ারা’ বলেও মন্তব্য করছেন।

এই বিতর্কের মধ্যেই সামনে এসেছে আরও কিছু প্রসঙ্গ। জানা যাচ্ছে, ধারাবাহিকের গল্পে প্রেম, বিচ্ছেদ এবং সংগীতজগতের আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে এগোবে কাহিনি। নায়ক একজন উদীয়মান গায়ক, যিনি নিজের পরিচিতি গড়ে তোলার লড়াই করছেন।

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘সৈরাব’। ধারাবাহিকটি আদৌ ‘সাইয়ারা’-র অনুপ্রেরণায় তৈরি কিনা, নাকি এটি সম্পূর্ণ আলাদা গল্প তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:05 PM