CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আমি শুধু চাই আমার স্ত্রী যেন আমাকে ভালোবাসে: জিৎ

#
news image

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ-কে ঘিরে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। পর্দায় একের পর এক সফল ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি তাঁকে ঘিরে। কখনও কোয়েল মল্লিক, কখনও আবার স্বস্তিকা মুখোপাধ্যায়-এর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১১ সালে লাখনাউয়ের স্কুলশিক্ষিকা মোহনা রতলানির সঙ্গেই সংসার শুরু করেন তিনি।

বিয়ের এত বছর পর এবার প্রথম পরিচয় আর সম্পর্কের শুরুর দিনের কথা খোলাখুলি ভাগ করে নিলেন অভিনেতা। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে জিৎ জানান, প্রথমবার দেখা হওয়ার সময় তিনি মোহনাকে জিজ্ঞেস করেছিলেন, ভবিষ্যতের স্বামীর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি। উত্তরে কয়েকটি বিষয় জানিয়েছিলেন মোহনা। এরপর পাল্টা প্রশ্ন আসে অভিনেতার দিকে।

সেই প্রশ্নের উত্তরে জিৎ নাকি একটাই কথা বলেছিলেন, তিনি শুধু চান তাঁর স্ত্রী যেন তাঁকে ভালোবাসেন। অভিনেতার বিশ্বাস, সম্পর্কের ভিত যদি ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে, তাহলে বাকি সবকিছু সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।

সম্পর্ক নিয়ে নিজের ভাবনাও স্পষ্ট করেছেন অভিনেতা। তাঁর মতে, মানিয়ে নেওয়া আর আপস করার মধ্যে বড় পার্থক্য রয়েছে। ভালোবাসা থাকলে মানুষ সহজেই মানিয়ে নিতে পারে, কিন্তু ভালোবাসা না থাকলে সম্পর্ক শুধুই কষ্টের জায়গা হয়ে দাঁড়ায়।

২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি লখনউয়ে বিয়ে করেন জিৎ ও মোহনা। বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন মোহনা, আর সাদা শেরওয়ানি ও পাগড়িতে ধরা দিয়েছিলেন অভিনেতা। পরে কলকাতায় আয়োজন করা হয়েছিল রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকে হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।

এদিকে গত বছর শোবিজ জগতেও পা রেখেছেন মোহনা। একটি ভজন প্রকাশের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন তিনি। অন্যদিকে জিৎ-কন্যা নবন্যাও এর আগেই গান রেকর্ড করেছে। পরিবার ও কাজ দুই দিক সামলেই এখন সুখের সংসার অভিনেতার।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  11:28 AM