CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

#
news image

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো রুটেই বাস চলতে দেখা যায়নি।

সংশ্লিষ্টরা জানান  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। 

তবে নির্বাচন ছাড়া কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে শ্রমিকদের একাংশ সোমবার সকাল থেকেই আন্দোলনে নামে এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি টার্মিনালের আশপাশের বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, “বাস চলাচল বন্ধের বিষয়টি শুনেছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই জরুরি কাজে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

ইসলাম নামের এক যাত্রী বলেন, “দূরপাল্লার বাসের টিকিট কেটেছিলাম। সকালে এসে দেখি কাউন্টার বন্ধ, বাসও নেই। সব রুট বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। এটা খুবই ভোগান্তির।”

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:45 PM

news image
সংগৃহীত