CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

#
news image

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পরবর্তী ঘটনাগুলোকে ঘিরে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি সীমান্ত এলাকায় এই তৎপরতা বৃদ্ধি করেছে।

কুমিল্লা সদরের গোলাবাড়ি সীমান্তে দেখা যায়, সীমান্তের বিস্তৃত এলাকা জুড়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নজরদারি বৃদ্ধিতে বিজিবি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে।

কুমিল্লা-১০ বিজিবি জানায়, প্রায় ১০৬ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা সীমান্তের মধ্যে আদর্শ সদর ও চৌদ্দগ্রাম এলাকাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

যেসব এলাকা দিয়ে আগে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সেসব জায়গায় বাড়তি নজরদারি করা হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীকেও সতর্ক করা হয়েছে।

নিউজ ডেস্ক

০৭ মে, ২০২৬,  2:55 PM

news image
সংগৃহীত