CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

মেঘনা থেকে ধরা ২ রাজা ইলিশের দাম ১০ হাজার!

#
news image

নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে দুটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছ দুটি ১০ হাজার টাকায় বিক্রি করেন ইউসুফ মাঝি। শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. মনজু ইসলাম মাছ দুটি কিনে নেন।

ইউসুফ মাঝি জানান, শুক্রবার মেঘনা নদীতে মাছ শিকারে যাই। নদীতে জাল ফেললে দুটি বড় আকারের রাজা ইলিশ ও ছোট সাইজের অনেকগুলো ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো ঘাটে নিয়ে গেলে বড় দুটি ইলিশ ডাকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। আর ছোট ইলিশগুলো ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আড়তদার মনজু ইসলাম জানান, সন্ধ্যায় ইউসুফ মাঝি দুটি বড় ইলিশসহ অনেক মাছ ঘাটে নিয়ে আসেন। বড় ইলিশ দুটি ১০ হাজার টাকায় কিনে নিই। মোকামে মাছ দুটি ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করতে পারব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় নদীতে বড় ইলিশ দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে অভিযান সফল হয়েছে।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  12:28 PM