CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

মুখ খুললেন নব্বইয়ের হার্টথ্রুব রাহুল

#
news image

একসময়ের হার্টথ্রুব অভিনেতা রাহুল রায় এখন জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে। নিজের কাজের সমালোচনা ও ট্রোলিংয়ের মোক্ষম জবাব দিয়ে স্পষ্ট জানালেন, সম্মানের সাথে কাজ করেই তিনি দেনা মেটাতে চান।

নব্বই দশকে 'আশিকি' সিনেমার মাধ্যমে রাতারাতি কোটি তরুণীর ক্রাশ হয়ে উঠেছিলেন রাহুল রায়। কিন্তু সময় সবসময় একরকম যায় না। দীর্ঘ অভিনয় জীবনের পর বর্তমানে গুরুতর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই সিনিয়র অভিনেতা। সম্প্রতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। এবার সেই ট্রোলিং ও নিজের ব্যক্তিগত সংগ্রাম নিয়ে সাহসিকতার সাথে মুখ খুললেন তিনি।

সম্প্রতি ডা. বনিতা ঘাড়গে নামক এক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে রাহুল রায়ের একটি রোমান্টিক মিউজিক ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে নিজের প্রথম সিনেমার জনপ্রিয় গানে অভিনয় করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ তাকে নিয়ে বিদ্রুপ শুরু করেন। 'রাহুল রায়ের মতো অভিনেতা কেন এমন ভিডিও করছেন'-এমন প্রশ্নে উত্তাল হয় নেটপাড়া।

এর জবাবে নিজের ইনস্টাগ্রামে রাহুল রায় লিখেছেন, "আমি আমার কাজ সততা ও নম্রতার সাথে করি। আমার সরলতা নিয়ে মশকরা করা বা আমার লড়াইকে উপহাস করাটা আমার সম্পর্কে নয়, বরং আপনাদের নিচু মানসিকতা সম্পর্কে বলে। আপনারা যদি সত্যিই এত চিন্তিত হন, তবে আমাকে ভালো কোনো কাজ খুঁজে দিন যাতে আমি আমার দেনা পরিশোধ করতে পারি।"

২০২০ সালে কার্গিলে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকের শিকার হয়েছিলেন রাহুল। সেই অসুস্থতার ধাক্কা কাটিয়ে উঠলেও আইনি ও আর্থিক জটিলতা তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। অভিনেতা জানান, স্ট্রোকের আগে থেকেই তার কিছু আইনি লড়াই চলছে যার খরচ মেটানো এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও যোগ করেন- "স্ট্রোকের পর নিজেকে সচল রাখাটা আমার জন্য খুব জরুরি। কাজ আমাকে মানসিক শান্তি দেয় এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে যে আমি আজও কাজ করছি। লোকে হাসাহাসি করলে কষ্ট হয় ঠিকই, কিন্তু আমাকে ভেঙে ফেলা সম্ভব নয়।"

রাহুল রায় স্পষ্ট জানিয়েছেন, তিনি কারও কাছে হাত পেতে নয় বরং পরিশ্রম করে টাকা উপার্জন করতে চান। মিউজিক ভিডিও বা ছোটখাটো কোলাবরেশন-সবই তার জীবনযুদ্ধের অংশ। ভক্তদের বড় একটি অংশ অবশ্য এই কঠিন সময়ে প্রিয় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন এবং তার লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:07 AM

news image
ইন্টারনেট