CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ফাইনালে লিড নিয়েও হেরে গেল বাংলাদেশ

#
news image

বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টের ফাইনালে ১-৩ গোলে চাইনিজ তাইপের কাছে হেরেছে। চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচে বাংলাদেশ ৫-৫ গোলে ড্র করেছিল। 

আজ ফাইনাল ম্যাচে অধিনায়ক অর্পিতা পালের গোলে লিড নেয় বাংলাদেশ। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন। প্রথম কোয়ার্টারে চাইনিজ তাইপে আর সমতা আনতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে ওয়াং চিউ ফিল্ড গোল করেন। ১-১ সমতা নিয়ে  দুই দল বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে চাইনিজ তাইপে ফিল্ড গোল করে লিড নেয়। আট মিনিট পর আরেকটি গোল পেলে তাইপে জয়ের সুবাতাস পায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একাধিক পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি। ম্যাচ শেষ হলে তাইপের মেয়েরা শিরোপা উল্লাসে মাতেন। বাংলাদেশ হারলেও অনেক অর্জন নিয়ে ইন্দোনেশিয়া থেকে ফিরছে। 

নারী হকিতে বাংলাদেশের জাতীয় দলই ছিল না। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেছে। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে শিরোপা লড়াইয়ে উঠেছিলেন অর্পিতারা। 

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  12:55 PM

news image
ইন্টারনেট