CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

প্রাক্তনের প্রেমে আবারও মজলেন হানিয়া আমির

#
news image

বলিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতা সব মিলিয়ে তাদের সম্পর্কের সমীকরণটি ছিল অনেকটা রোলার কোস্টারের মতো। তবে সাম্প্রতিক সময়ে এই দুই তারকার ঘনিষ্ঠতা জানান দিচ্ছে, পর্দার আড়ালের গল্পটি এবার প্রকাশ্যে আসতে খুব একটা দেরি নেই।

সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে গান গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। তবে গল্পের এখানেই শেষ নয়, বরং নতুন মোড় নিয়েছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে।

আমেরিকায় আসিমের কনসার্টে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। হানিয়া মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।

ভক্তদের দাবি, এটি শুধু কাকতালীয় নয়, বরং খুব সচেতনভাবে দেওয়া ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ক্যাপশন ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন তারা। কখনো কনসার্টের সেই চোখের ভাষা, কখনো হাতে হাত রাখা সবকিছুই যেন কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে।

গুঞ্জন আরও জোরালো হয়েছে তাদের বিয়ের খবর নিয়ে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও হানিয়া বা আসিম এখনও কিছুই বলেননি, তবে তাদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি বলছে, মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  11:15 AM

news image
ইন্টারনেট