CKEditor 5 Sample
ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ও প্রেম নিয়ে মুখ খুললেন নেহা অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক

ট্রেনের নিচে শিশুসন্তান, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

#
news image

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটেছে এক হৃদয়বিদারক কিন্তু অলৌকিক রক্ষা পাওয়ার ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক বছরের শিশুকে বাঁচাতে মুহূর্তের সিদ্ধান্তে নিচে ঝাঁপ দেন বাবা। বিস্ময়করভাবে ট্রেনের একাধিক বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে যান দুজনই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক দম্পতি তাদের শিশু সন্তানসহ চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় বাবার হাত ফসকে শিশুটি নিচে পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে বিলম্ব না করে বাবাও সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশ ঘেঁষে শুয়ে পড়েন। এরপর একে একে ট্রেনের প্রায় আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং সবাই ধারণা করেন, বাবা-ছেলে আর বেঁচে নেই।

কিন্তু ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, দুজনই অক্ষত অবস্থায় পড়ে আছেন। তাদের শরীরে সামান্য আঁচড় ছাড়া বড় কোনো আঘাত ছিল না। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন বিস্মিত হয়ে একে অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নিশ্চিত ছিলাম তারা আর বাঁচেনি। কিন্তু পরে যখন দেখলাম তারা নড়ছে, তখন সত্যিই অবাক হয়ে গেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাবা ও শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।

তিনি বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা অত্যন্ত বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই যাত্রীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  1:10 PM

news image
সংগৃহীত