CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পিএসএলের সেরা চারের টিকিট পেল যারা

#
news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম পর্ব শেষের পথে। ইতোমধ্যে নিজেদের পারফরম্যান্সে সেরা চারে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও হায়দরাবাদ কিংসম্যান। ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি, এবং তাদের অবস্থান আর পরিবর্তনের সম্ভাবনা নেই।

দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস, আর তৃতীয় অবস্থানে ইসলামাবাদ ইউনাইটেড। তবে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দ্বিতীয় স্থান—মুলতান ও ইসলামাবাদের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই রানার্সআপ হবে।

চতুর্থ স্থানটি নিয়ে ছিল তুমুল লড়াই। নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়ে চার নম্বরে উঠে এসেছিল লাহোর কালান্দার্স। তবে তখনও হায়দরাবাদ কিংসম্যানের একটি ম্যাচ বাকি ছিল। তাদের শুধু জিতলেই হতো না, নেট রানরেটও বাড়াতে হতো।

গত রোববার প্রথম ম্যাচে পিন্ডিজের বিপক্ষে খেলতে নেমে হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান তোলে। সেরা চারে উঠতে প্রতিপক্ষকে ১৫৮ রানের মধ্যে আটকে রাখতে হতো তাদের। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি ১৩৬ রানে অলআউট হয়ে যায়, ফলে লাহোরের সমান ১০ পয়েন্ট নিয়েও ভালো নেট রানরেটে চতুর্থ স্থানে উঠে যায় হায়দরাবাদ কিংসম্যান।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  11:46 AM

news image
ইন্টারনেট