CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

সমালোচকদের তোয়াক্কা না করে আয়ের রেকর্ড গড়ছে ‘মাইকেল’

#
news image

২৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয়ের পথে ছবিটি।

অ্যান্টোনি ফুকুয়া পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। বিশ্বের ৮২টি দেশে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি বর্তমানে ৬৪টি দেশে আয়ের শীর্ষে রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ফ্রান্সে এটি অতীতের অনেক জনপ্রিয় চলচ্চিত্রের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে।

প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রে মাইকেলের শৈশব থেকে বিশ্বের অন্যতম বড় তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। তবে বিতর্ক এড়াতে কাহিনীটি ১৯৯৩ সাল পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট জানিয়েছে, দর্শক মানসম্মত কাজ পেলে সব প্রতিকূলতা জয় করে প্রেক্ষাগৃহে ফিরে আসেন, যার বড় প্রমাণ ‘মাইকেল’।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  4:43 PM

news image
ইন্টারনেট