CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

গরমে কতবার গোসল করা স্বাস্থ্যসম্মত?

#
news image

তাপমাত্রার পারদ যেভাবে উপরে উঠছে, তাতে শরীর সুস্থ রাখা দায়। এই সময় দিনে তিন-চারবার গোসল না করলে যেন শান্তি হয় না। তবে গরমকালে বারবার গোসল করা কি ভালো?

এ বিষয়ে বিশেষজ্ঞদের মত হলো, সর্বোচ্চ দু’বার গোসল করলে উপকার মিলবে এই গরমে। তার মতে, বেশি গোসল করলে শরীরে একটু স্বস্তি মেলে ঠিকই, তবে ক্ষতিই বেশি। তাই দিনে দু’বারের বেশি গোসল একেবারেই করা উচিত নয়। এতে কিছু ক্ষতির ঝুঁকি থাকে।

যদিও গোসলের সময়ের কোনো বাধা ধরা নিয়ম নেই। তাই বাইরের ধুলাবালির পরিবেশ থেকে ফিরে একবার গোসল করে নেওয়া ভালো। আর রাতে একবার ঘুমানোর আগে গোসল করতে পারেন।

দু’বারের বেশি গোসল করলে কী ক্ষতি?

আমাদের ত্বক নিজে থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে। একে সিবাম বলে। এই সিবাম গোসল করলে শরীর থেকে চলে যায়। অনেকে গোসল করার সময় সাবান ব্যবহার করেন। সাবান সিবামের জন্য ক্ষতিকর।

ত্বকের প্রাকৃতিক তেল সিবামকে নষ্ট করে দেয় সাবান। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের আবার নানা সমস্যা হতে পারে। ত্বকের একাধিক রোগের কথা তুলে ধরলেন চিকিৎসক এক্ষেত্রে।

একজিমা, সোরিয়াসিসের মতো রোগ হওয়ার ঝুঁকি থাকে। ফলে একদিকের সমস্যা মেটাতে গিয়ে অন্যদিকে সমস্যা ডেকে আনে বারবার গোসল। প্রচণ্ড গরমে শরীরের উষ্ণতা কমাতে স্পঞ্জিং করা যায়। তবে গোসলের সঙ্গে স্পঞ্জিংয়ের বিশেষ পার্থক্য নেই।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:42 PM

news image
সংগৃহীত