CKEditor 5 Sample
ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব

#
news image

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর এক শীর্ষ দূত। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন মেরামতের অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্যের জেরেই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানানো হয়।

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোল্লি বলেন, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্পের কাছে ইতালিকে ইরানের জায়গায় নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার ভাষায়, “চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের অন্তর্ভুক্তি বিশ্বকাপের মান বাড়াবে।”

তবে এ বিষয়ে এখনো হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন বা এশিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ইতালি সাম্প্রতিক বাছাইপর্বে ব্যর্থ হয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। অন্যদিকে, ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে নেওয়ার অনুরোধ করেছিল।

ফিফা সভাপতি ইনফান্তিনো ইতোমধ্যে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ইরান দলকে প্রস্তুতিতে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, “বর্তমানে আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।”

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে বিকল্প দল বাছাইয়ের পূর্ণ ক্ষমতা তাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে এশিয়ান ফুটবল কনফেডারেশন চাইবে বিকল্প দল এশিয়া থেকেই নেওয়া হোক। এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতের নামও আলোচনায় রয়েছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:29 PM

news image
ইন্টারনেট