CKEditor 5 Sample
ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬

প্রবাসীদের মাতাতে যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা

#
news image

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ারে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্র তারকারা একই মঞ্চে পারফর্ম করবেন।

আয়োজক প্রতিষ্ঠান এনএস ইউনিক গ্লোবাল জানায়, এই জমকালো সন্ধ্যায় গান নিয়ে হাজির হবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। দর্শকদের বাড়তি আনন্দ দিতে নাচের ছন্দে মঞ্চ মাতাবেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। ডিজে আভিলার পরিবেশনা অনুষ্ঠানটিতে আধুনিক উৎসবের আমেজ যোগ করবে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এটি কেবল একটি কনসার্ট নয়, বরং প্রবাসীদের জন্য এক বড় মিলনমেলা। অনুষ্ঠানের টিকিট কয়েকটি ক্যাটাগরিতে ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত রাখা হয়েছে, যা অনলাইন এবং নির্ধারিত কিছু স্থানে পাওয়া যাচ্ছে। দেশীয় সংস্কৃতির এই মেলবন্ধনে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬,  12:47 PM

news image
সংগৃহীত