নিউজ ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, 4:00 PM
জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়াল তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শৈশবের বান্ধবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা।
উত্তরাখণ্ডে নিজের জন্মস্থানে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জুবিন। বিয়ের খবরটি তিনি অনেকটা আড়ালেই রাখতে চেয়েছিলেন, তাই ছিল না কোনো বড় জাঁকজমক কোন আয়োজন। জুবিনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন যে, গায়ক বরাবরই ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন। সে কারণেই শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সাবেকি রীতি মেনে তিনি বিয়ের পিঁড়িতে বসেন।
জুবিনের স্ত্রী তাঁর ছোটবেলার প্রিয় বন্ধু এবং প্রেমিকা। তবে তাঁর নাম বা বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। গায়কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তিনি কোনো আপত্তিও জানাননি।
বর্তমানে জুবিন তাঁর কর্মজীবনের দারুণ সময় পার করছেন। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় তাঁর গাওয়া ‘আখরি ইশ্ক’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০১১ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে গানের জগতে পা রাখা এই শিল্পী এ পর্যন্ত প্রায় ২০০টি গান গেয়েছেন। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই কালজয়ী গানের পর ‘রাতা লম্বিয়া’ বা ‘তুম হি আনা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়ে তিনি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। এবার বাস্তবের ইশ্ক বা ভালোবাসাকে পূর্ণতা দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন উত্তরাখণ্ডের এই গায়ক।