CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলি খেলা : চ্যাম্পিয়ন দীপু তালুকদার

#
news image

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বলি খেলা অনুষ্ঠিত হয়। এদিকে বলি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সীর লোকজন রাঙামাটি মারী স্টেডিয়ামের গ্যালারিতে এসে ভিড় জমান। এসময় দর্শকদের উত্তেজনা ও উচ্ছ্বাসে ভরে উঠে স্টেডিয়াম।

এবারের বলি খেলায় প্রায় ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলার শহরে কালিন্দীপুর এলাকার বাসিন্দা দীপু তালুকদার। দ্বিতীয় হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সৃজন চাকমা ও তৃতীয় হয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সুমন চাকমা।

সৃজন চাকমা টানা তৃতীয় বার চ্যাম্পিয়নের রেকর্ড গড়লেও এবারে দিপু তালুকদার তার রেকর্ড ভেঙে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার ও বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা সহ অন্যান্যরা।

খেলায় চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে ১৫ হাজার ও রানার্স আপ হিসেবে হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬,  10:54 AM

news image
সংগৃহীত