CKEditor 5 Sample
ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬

নোরা ও বাদশাহর সঙ্গে গানে মাতালেন  বাংলাদেশের  তাশফী

#
news image

বলিউডের বিশাল সংগীতাঙ্গনে সফলভাবে আত্মপ্রকাশ করলেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী। বিশ্বখ্যাত মিউজিক লেবেল টি-সিরিজ থেকে প্রকাশিত ‘সাজনা রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে বর্তমানে দুই বাংলায় আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। গানটিতে তাশফীর সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি এবং জনপ্রিয় র্যাপার বাদশাহ।

গত ৩ এপ্রিল গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। আধুনিক সংগীতায়োজন আর চোখধাঁধানো মিউজিক ভিডিওর কল্যাণে এরই মধ্যে এর ভিউ ৭৬ লাখ ছাড়িয়ে গেছে। গানটির অন্যতম বড় চমক হলো এর সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক সঞ্জয়। অন্যদিকে গানের কথা ও র্যাপ অংশটি সাজিয়েছেন স্বয়ং বাদশাহ।

বিশাল এই আয়োজনে যুক্ত হওয়ার অভিজ্ঞতাকে তাশফী ‘স্বপ্নপূরণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি ছিল তার জন্য একেবারেই অপ্রত্যাশিত। ঢাকায় থাকাকালীন সঞ্জয় তাকে স্টুডিওতে ডেকে গানটি রেকর্ড করান। তবে সেই মুহূর্তে তাশফী জানতেনই না যে তার গাওয়া এই গানে পরে নোরা ফাতেহি ও বাদশাহর মতো আন্তর্জাতিক তারকারা যুক্ত হবেন। গানটি প্রকাশের পর পুরো বিষয়টি জেনে তিনি যেমন অবাক হয়েছেন, তেমনি আনন্দিতও হয়েছেন।

নিজের এই অর্জনে পরিবার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাশফী বলেন, এটি দীর্ঘ পরিশ্রমের ফসল। ভবিষ্যতে আরও মানসম্মত ও আন্তর্জাতিক মানের কাজ উপহার দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চান এই প্রতিভাবান শিল্পী। ‘সাজনা রে’ গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ ট্রেন্ডিংয়ে রয়েছে।

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  12:39 PM

news image
ইন্টারনেট