CKEditor 5 Sample
ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬

অন্য মামলায় রিমান্ডে থাকায় ট্রাইব্যুনালে আনা হলো না সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে

#
news image

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল আজ। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আনা হয়নি তাদের।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

প্রসিকিউশন জানায়, সাবেক এই দুই লেফটেন্যান্ট জেনারেলকে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ ছিল। গত ২৯ মার্চ এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আজ হাজির করা হয়নি।

জানা গেছে, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিনকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় মামুন খালেদকেও তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৩ মার্চ রাতে ঢাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ।

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৬,  12:30 PM

news image
ফাইল ছবি