নিউজ ডেস্ক
০১ এপ্রিল, ২০২৬, 11:57 AM
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে রীতিমতো দাপট দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তাদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে।
অধিনায়ক লিওনেল মেসি ম্যাচে নেতৃত্ব দিয়ে দলের জয়ের মূল ভূমিকা পালন করেন। আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন ইন্টার মায়ামির তারকা মেসি।
ধারণা করা হচ্ছে, দেশের মাটিতে আর্জেন্টিনার হয়ে হয়তো এটি তার শেষ ম্যাচ। তাই লা বোম্বোনেরার দর্শকদের জন্য এই ম্যাচ ছিল আবেগপূর্ণ। এই ম্যাচ জয়ে বিশ্বকাপের খেলতে আর কোন বাধা থাকলো না মেসিদের।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক ছিল। চতুর্থ মিনিটেই মেসির অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের শেষের দিকে নিজের জালের দেখা পান মেসি। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং মোট ক্যারিয়ারের ৯০২তম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। ৫০ মিনিটে পেনাল্টি পাওয়া আর্জেন্টিনা দল নিজে শট না নিয়ে বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা থাকা ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটি ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে তিনি অভিজ্ঞতার ছাপ রেখেছেন।
৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোল আর্জেন্টিনার স্কোরলাইন ৪-০ তে নিয়ে যায়। শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকো দলের পঞ্চম গোলটি নিশ্চিত করে এবং ৫-০ ব্যবধানের জয়ে ম্যাচ শেষ করে।
ম্যাচের এই জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, আর মেসি-ওটামেন্ডির মতো অভিজ্ঞদের চোখে ছিল আবেগের ছাপ। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক হয়েছে।