CKEditor 5 Sample
ঢাকা ০২ এপ্রিল, ২০২৬

দশকের সেরা বিটিএস এর ‘আরিরাং’

#
news image

বিটিএস তাদের ‘আরিরাং’ অ্যালবামের মাধ্যমে বিলবোর্ড ২০০ চার্টে সপ্তম বারের মতো ১ নম্বর স্থান দখল করেছে। গত এক দশকের মধ্যে কোনো ব্যান্ডের বা গ্রুপের অ্যালবাম হিসেবে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে।

‘আরিরাং’ অ্যালবামটি প্রথম সপ্তাহে ৬,৪১,০০০ সমপরিমাণ ইউনিট নিয়ে চার্ট শুরু করেছে, যার মধ্যে ৫,৩২,০০০-ই ছিল সরাসরি অ্যালবাম বিক্রি। গত বছর টেলর সুইফটের ‘দ্য লাইফ অফ আ শো গার্ল’ অ্যালবামটি ৪০ লাখ ইউনিটের বেশি বিক্রি নিয়ে শীর্ষে আসার পর এটিই কোনো অ্যালবামের জন্য সবথেকে বড় উদ্বোধনী সপ্তাহ।

শুধুমাত্র সরাসরি অ্যালবাম বিক্রির হিসাব ধরলে, সুইফটের ‘শো গার্ল’ (যা ৩.৪৮ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল) এর পর ‘আরিরাং’-এর সপ্তাহটিই সবচেয়ে বড়। এর আগে ২০১৩ সালে ওয়ান ডিরেকশন এর ‘মিডনাইট মেমোরিজ’ অ্যালবামটি ৫,৪৭,০০০ কপি বিক্রি হয়েছিল। বিটিএস-এর এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে ভিনাইল রেকর্ড বিক্রি। ১৭টি ভিন্ন ভিনাইল সংস্করণে মোট ২,০৮,০০০ কপি বিক্রি হয়েছে, যা আধুনিক যুগে ভিনাইল বিক্রির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে (শীর্ষ পাঁচটি স্থান এখনো টেলর সুইফটের দখলে)।

বিটিএস-এর এর আগের এক নম্বর অ্যালবামগুলো ছিল: ‘লাভ ইওরসেলফ: টিয়ার’ (২০১৮), ‘লাভ ইওরসেলফ: অ্যানসার’ (২০১৮), ‘ম্যাপ অফ দ্য সোল: পারসোনা’ (২০১৯), ‘ম্যাপ অফ দ্য সোল: ৭’ (২০২০), ‘বি’ (২০২০) এবং ‘প্রুফ’ (২০২২)। ব্যান্ডের সকল সদস্য-জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জংকুক-তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার পর এই নতুন সাফল্য অর্জন করলেন। ‘আরিরাং’ মুক্তি উদযাপন করতে বিটিএস সিউলের গোয়াংঘয়ামুন স্কয়ারে একটি কনসার্ট আয়োজন করেছিল যা নেটফ্লিক্সে প্রচারিত হয় সেই সাথে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারিও মুক্তি পায়।

অ্যালবাম চার্টের অন্যান্য অবস্থানে, লিউক কম্বস এর ‘দ্য ওয়ে আই অ্যাম’ ২ নম্বরে জায়গা করে নিয়েছে। মরগান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’ আছে ৩ নম্বরে। এরপর যথাক্রমে হ্যারি স্টাইলস এর ‘কিস অল দ্য টাইম। ডিসকো, অকেশনাল’ এবং ডন টলিভার এর ‘অক্টেন’ অবস্থান করছে। তালিকার ৬ থেকে ১০ নম্বরে রয়েছে অলিভিয়া ডিন, ব্যাড বানি, ব্রুনো মার্স এবং মরগান ওয়ালেনের আগের একটি অ্যালবাম।

নিউজ ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  11:48 AM

news image
ইন্টারনেট