CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

৪৫ বছর বয়সে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

#
news image

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। শনিবার (২৬ মার্চ) ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

২০০৬ সালে কেবিএস-২-এর ‘ট্রান্সপারেন্ট ম্যান চই জাং-সু’ নাটকের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। দুই দশকের অভিনয় জীবনে ‘মিস মন্টে ক্রিস্টো’ ও ‘গ্রেসফুল এম্পায়ার’-এর মতো অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন।

জীবনের নানা চড়াই-উতরাই পার করেছেন লি সাং-বো। ২০২২ সালে ডিপ্রেশনের ওষুধ খাওয়ার কারণে মাদক সেবনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে পুলিশি জেরার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি মামলা থেকে অব্যাহতি পান।

মামলা থেকে মুক্তির প্রায় এক বছর পর ‘গ্রেসফুল এম্পায়ার’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। সেই সময় তিনি বলেছিলেন, ‘নিজেকে গুটিয়ে না রেখে গর্বের সাথে ঘুরে দাঁড়াতে চাই এবং নিজের অভিনয় দিয়ে পুরনো তিক্ত স্মৃতিকে মুছে ফেলতে চাই।’

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও অত্যন্ত পরিশ্রমী ছিলেন লি সাং-বো। সম্প্রতি তিনি পিয়ংতক এলাকায় একটি মাংসের রেস্তোরাঁ খুলেছিলেন। তিনি নিজেই রেস্তোরাঁ দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লি সাং-বোর শেষকৃত্য রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এবং পিয়ংতক সিটি মেমোরিয়াল হলে তাকে সমাহিত করা হবে।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:43 AM

news image
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো