CKEditor 5 Sample
ঢাকা ২২ এপ্রিল, ২০২৬

বিরল রোগে ভুগছেন বরুণ ধাওয়ানের মেয়ে

#
news image

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মেয়েকে সময় দিতে অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন ‍এই অভিনেতা। এরই মধ্যে জানা গেল তার দেড় বছরের কন্যাসন্তান লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। গত কয়েক বছর ধরে ক্যারিয়ারে চড়াই-উতরাইয়ের পাশাপাশি বাবা হিসেবে সন্তানের এই কষ্ট তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ ধাওয়ার ও নাতাশা দালাল।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে বরুণ ধাওয়ান জানান, ‘তার মেয়ে লারা ডিডিএইচ নামক এক রোগে আক্রান্ত, যার পুরো নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’।

বরুণ জানান, এই রোগের কারণে শিশুদের কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়। যার ফলে কোমরের হাড় কিছুটা বেরিয়ে আসে, ফলে একটি পা অন্যটির চেয়ে লম্বা হয়ে যায়। যার কারণে শিশুর স্বাভাবিকভাবে হাঁটা-চলায় সমস্যা হয়। সঠিক চিকিৎসা না হলে খুব অল্প বয়সেই বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিল সমস্যা হতে পারে।

বরুণ জানান, ‘এই রোগের চিকিৎসা বেশ কষ্টকর। ছোট শিশুদের ‘স্পাইকা কাস্ট’ নামক একটি বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়। লারাকে টানা আড়াই মাস এটি পরে থাকতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো যা দেখা একজন বাবার জন্য খুবই কষ্টের। তবে স্বস্তির বিষয় এখন আর তাকে এটি পরতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি।’

২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ ধাওয়ার ও নাতাশা। ২০২৪ সালের ৩ জুন তাদের কন্যা সন্তান লারার জন্ম হয়। মেয়ের বাবা হওয়ার পর নিজেকে আরও সংবেদনশীল বলে উল্লেখ করে বরুণ জানান, সন্তানের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।

সম্প্রতি ‘বর্ডার ২’ ছবিতে অভিনয়ের জন্য বরণকে বেশ সমালোচিত হতে হয়, এমনিকি তার অভিনয় দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

তবে অভিনেতা জানান, জীবনের এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ান।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:40 AM

news image
ইন্টারনেট