CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

#
news image

২০২৬ সালের ৯৮তম অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী মার্কিনি গায়ক নিক জোনাসের সাথে তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রবেশ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এরে আগে ২০১৬ ও ২০২১ সালে ‘গ্লোবাল আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তবে এবার বিশ্বের সম্মানজনক এ আসরে শুধু অতিথি হয়ে নয়, উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন প্রিয়াঙ্কা।
 
অনুষ্ঠানে হোয়াইট ডিয়র গাউন পরে দর্শক নজর কাড়েন তিনি। সাধারণ সাজে গলায় হীরার নেকলেসে দর্শক নজর কাড়েন প্রিয়াঙ্কা। যদিও তার সাধারণ সাজসজ্জা ও পোশাক নিয়ে নেটদুনিয়ার অনেক ভক্তই সমালোচনা করছেন। তবে সেদিকে পাত্তা দেন না এ বিশ্বখ্যাত তারকা।
 
তবে নেটিজেনদের আরেক দল অবশ্য প্রশংসায় ভাসাচ্ছেন নায়িকাকে। হালকা মেকআপ আর নায়িকার আত্মবিশ্বাস লুককে অনেক ভক্তই প্রশংসা ও সাহসী পদক্ষেপ বলে মনে করছেন। অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ানোর মাধ্যমে ভারতীয়দেরও অনন্য সম্মানের শীর্ষে পোঁছে দিয়েছেন এ অভিনেত্রী।
 
প্রিয়াঙ্কা এবারের অস্কারের মঞ্চে বিশ্বজুড়ে সিনেমার প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। এরপরই 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করেন তিনি।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  12:43 PM

news image
ইন্টারনেট