CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

#
news image

সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নতুন এই এজলাস কক্ষের উদ্বোধন করেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ ট্রাইব্যুনালের সদস্য বিচারকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ‍্যুত্থানসহ আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। আর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:57 PM