CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে গুলিসহ ২ শটগান উদ্ধার

#
news image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুর জেলার শিবচরে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে ২০ রাউন্ড গুলিসহ দুটি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের গোলচত্বরে গাড়ি থামিয়ে তল্লাশি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি এবং কাগজপত্র যাচাই করা হয়। অভিযানের সময় একটি নোয়াহ গাড়ি থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের টিম! এ ছাড়াও ১৫টি গাড়িকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, 'সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই-বাছাই করার পরে আইনগত ব্যবস্থা নেবো।’

মাদারীপুর প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৫,  5:50 PM