CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

‘মেয়ের সামনেই আমাকে হেনস্তা করেন অটোচালক’

#
news image

এবার রাস্তায় হেনস্তার শিকার হলেন ভারতীয় অভিনেত্রী শামীম আকবর আলি। তার পাঁচ বছরের শিশু কন্যার সামনেই ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে লাঞ্ছিত করেছেন এক অটোচালক। ইতোমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। 
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মীরা রোডে নিজের শিশুকন্যাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন শামিম। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোতে ওঠেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, স্কুলের সামনে অটো থামতেই কোনো কারণ ছাড়াই অটোচালক তার ওপর চিৎকার শুরু করে দেন। সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানিয়েছেন, ‘হঠাৎ ওই অটোচালক বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে তিনি চ্যাঁচামেচি করতে থাকেন। দ্রুত ভাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিও করেন।’
মেয়ের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। দ্রুত মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে ফের সেই অটোতেই ওঠেন তিনি। নিজের আবাসন পর্যন্ত পৌঁছোনোর পরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। তার অভিযোগ, আবাসন চত্বরে পৌঁছাতেই অটোচালক পিছন ফিরে হঠাৎ তার ওপর চড়াও হন।  অভিনেত্রীর হাত মুচড়ে দেন তিনি। এই অপ্রত্যাশিত ও নির্মম দৃশ্য দেখে ঘাবড়ে যায় তার পাঁচ বছরের কন্যা। ঘটনার পরই অভিনেত্রী দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং অটোর রেজিস্ট্রেশন নম্বর জমা দেন। 

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৫,  5:12 PM