CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার

#
news image

বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিকের মৃত্যুর পর অভিনয় জগতের বাইরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। ভাইয়ের সঙ্গে মিলে পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’ শুরু করেছেন এ অভিনেত্রী। এর পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন তিনি। 
জানা গেছে, উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত করে রেখেছেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি বেঙ্গালুরুর জিকিউ হিরোজ ২০২৫ সালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ অভিনেত্রী। তিনি বলেন, ভিকটিম হওয়া এক ধরনের মানসিকতা। কিন্তু আমি সারভাইভার হতে চেয়েছি।
এর আগে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সময় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ঘৃণার প্রচারণা চলেছিল। 
সেই কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আজও এসে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি কখনো নিজেকে ভিকটিম মনে করিনি। তিনি বলেন, ‘তুমি হয় ভিকটিম হতে পারো, নয়তো সারভাইভার। আমি বেছে নিয়েছিলাম সারভাইভার হওয়া— এটি মানসিকতার ব্যাপার।’ 
এ অভিনেত্রী বলেন, ‘যখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে কর, তখন অন্যের কথা তোমাকে আর আঘাত করতে পারবে না।’ 

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  6:00 PM