CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

#
news image

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা।
বরের সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি?
ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই মোড় নেয় ভালোবাসায়, আর পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের পথচলার বয়স পেরিয়ে গেল ২৬ বছর।
ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে ফাঁস করেছেন তাদের এই মিষ্টি প্রেমের গল্প। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো পরে বিদেশে পড়তে গেল।’
তিনি আরও বলেন, ‘আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া যাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি। বর্তমানে সঞ্জয় চক্রবর্তী মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে তিনি মূলত সিঙ্গাপুরে থাকেন। এমনকি ঋতুপর্ণার দুই সন্তান ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও হয়েছে সেখানেই। তাই ঋতুপর্ণাকে কলকাতা ও সিঙ্গাপুরে মিলিয়ে মিশিয়ে থাকতে দেখা যায়।
মাঝেসাঝেই ঋতুপর্ণার ছবির প্রিমিয়ার বা সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে দেখা যায় এই টলি-সুন্দরীকে। কখনো কখনো দুই সন্তান অঙ্কন ও নিয়াও পাশে থাকেন তাদের। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া এবং একইসঙ্গে ক্যারিয়ার সামলানোয় ঋতুপর্ণা যে এক উদাহরণ, তা বলাই বাহুল্য।

বিনোদন ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৫,  6:11 PM