CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

মৌ’র চ্যালেঞ্জিং জার্নি

#
news image

দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে দুই সিনেমা। এরমধ্যে রয়েছে মৌ খান অভিনীত ‘বান্ধব’ নামে একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও নানা অজুহাতে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। এবার দুর্গাপূজা উপলক্ষ্যে আজ এটি মুক্তি পাচ্ছে। ‘বান্ধব’ নিয়ে বেশ আশাবাদী মৌ। তিনি বলেন, ‘এ সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা ছিল চ্যালেঞ্জিং। আমিও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে পর্দায় এলো। আশা করি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’ ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্মপরিচয়হীন শিশুর গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। এ ছাড়া পূজা উপলক্ষ্যে আজ মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে আরও একটি সিনেমা। পরিচালনা করেছেন নাসিম সাহনিক। করোনাপরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া কয়েকটি ব্যাচেলর গ্রুপকে নিয়েই তৈরি হয়েছে এ সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, কায়েস আরজু, শিরিন শিলা, শাহনুর প্রমুখ।

বিনোদন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৫,  7:03 PM