CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

গাজীপুর রাস রিসোর্টে আটকে রেখে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১৪

#
news image

গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের কথা বলে অভিনেত্রীকে  রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ওই রিসোর্টের কর্মচারীও রয়েছেন। মামলার পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ‘২২ সেপ্টেম্বর ওই রিসোর্টে যে ঘটনা ঘটছে এটাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। সেই ধারাবাহিকতায় মামলাটি তদন্ত করতে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালিয়েছেন। এখানে আসার পর আজও অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুইজন নারীকে পাওয়া গেছে। তারা স্বামী স্ত্রী হিসেবে এসেছিলেন। কিন্তু দুই পুরুষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে দেওয়াল টপকে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন মোতাবেক রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হোটেল রেস্তোরাঁর আইন অনুযায়ী ওই রিসোর্টটির কোনো নিবন্ধন ছিল না।

মামলার এজাহার ও বাদীর বক্তব্য থেকে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন অভিনেত্রী। মামলায় অভিযুক্ত মো. নাছির নাটকের পরিচালক ও তার সহযোগী মো. বাবর এবং অপরজন রিসোর্টের মালিক। ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে শুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখে।

এ সময় নাছির বাবরসহ অজ্ঞাত নামের রিসোর্টের মালিক পরিচয় দেওয়া ব্যক্তি পর্যায়ক্রমে ওই নারীকে জোর করে ও হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরদিন বিকেলে আসামিরা ওই নারীকে তার ব্যবহৃত দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে রিসোর্ট থেকে বের করে দেন।

গাজীপুর প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  6:25 PM