CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ফাইনালের পথে টিকে রইল পাকিস্তান

#
news image

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ১২ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। এতে রউফ-শাহিনদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা।  

পরে ১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান স্কোরবোর্ডে যোগ করেন ৪৫ রান। ১৫ বলে ২৪ রান করা শাহিবজাদাকে ফিরিয়ে জুটি ভাঙেন থিকসানা। একই ওভারে ফেরেন ফখর জামানও। 

অধিনায়ক সালমান আলি আগাও টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বলে ৫ রান করে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এরপর হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস ছোট ছোট পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ১১ বলে ১৩ রান করে চামিরার বলে বোল্ড হয়ে হারিস ফিরলে ভাঙে তাদের ২৫ রানের জুটি।

এরপর মোহাম্মদ নাওয়াজ ও তালাত মিলে ৪১ বলে ৫৮ রানের জুটিতে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে ফাইনালের পথে টিকে রইলেন শাহিন-সালমানরা।

শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা। এছাড়া চামিরা পেয়েছেন ১ উইকেট।

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  9:23 AM