CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

‘অপ্রেমিক’ তৌসিফের প্রেমিকা সাদিয়া!

#
news image

যে পুরুষ প্রেম করে, তাকেই সহজ ভাষায় প্রেমিক বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলছে এখন সোহেল রাজের নাটক ‘অপ্রেমিক’ দেখে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে। এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন।

নির্মাতা সোহেল রাজ বলেন, ‘‘অপ্রেমিক’ আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয়—এটি দুজন মানুষের ভেতরের লড়াইয়ের গল্প। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনও প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এ গল্পে। আমি বিশ্বাস করি, ‘অপ্রেমিক’ দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কারণ এটি আমাদের চারপাশেরই গল্প।’’

নাটকটিতে রয়েছে ‘তোমার মতো কেউ নেই’ শিরোনামের একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেয়েছেন সুস্মিতা আনিস ও রেহান রাসুল।

‘অপ্রেমিক’ প্রকাশের পর মন্তব্যের সুবাদে দারুণ প্রশংসা মিলছে গল্প, নির্মাণ ও গান থেকে।

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  11:05 PM