CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

হেলথ ভিজিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি

#
news image

হেলথ ভিজিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং অন্যান্য সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছে রেজিস্টার্ড ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর জনকল্যাণ সমিতি অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ২০২৩ সালের হাইকোর্টের রায় অনুযায়ী হেলথ ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদটিকে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করতে হবে। একই সঙ্গে, প্রাপ্য অন্যান্য সুবিধাসহ আবেদনকারীদের পদের নাম আগের মতো ‘হেলথ ভিজিটর’ বা ‘লেডি হেলথ ভিজিটর’ হিসেবে পুনরায় স্থাপন করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি সুরাইয়া আক্তার বলেন, শিশু ও মাতৃ স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব পর্যায়ে কর্মরত এফডাব্লিউভিদের গুরুত্ব তুলে ধরে তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. সখিনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সমিতির মহাসচিব উম্মুল খায়ের ফাতেমা।

এ সময় ওয়াহিদা খাতুন, আমুদা বেগম, ফাতেমা বেগম, লতিফা পারভীন, পেয়ারা বেগম, সামসুন নাহার কনিকা, রেবেকা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 PM