CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, বন্ধ ইলিশ আহরণ

#
news image

লঘুচাপের প্রভাবে চরম অশান্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল ঢেউয়ে টিকতে পারছেন না জেলেরা। ইলিশ আহরণে যাওয়া সব ফিশিং ট্রলার গভীর সাগর থেকে নিরাপদ এলাকায় ফিরে এসেছে। মঙ্গলবার থেকে গভীর সাগরে ইলিশ আহরণ বন্ধ রয়েছে। ফিরে আসা এ সব ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নোঙর করে আছেন জেলেরা।

বাগেরহাটের দুবলার চরের ভেদাখালী খালে আশ্রয়ে থাকা ফিশিং ট্রলারের মাঝি মিজানুর রহমান জানান, দুদিন ধরে প্রচণ্ড ঝড়ো বাতাসে সাগর উত্তাল রয়েছে। ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে গভীর সাগর থেকে সব ট্রলার উঠে এসেছে। দুদিন ধরে বহু ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক আবুল হোসেন বলেন, ‘লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় ইলিশ আহরণ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত থেকেই জেলেরা গভীর সমুদ্র ছেড়ে ট্রলার নিয়ে কূলে ফিরতে শুরু করেন। বর্তমানে গভীর সাগরে কোনও ফিশিং ট্রলার নেই। সাগর ছেড়ে আসা শ শ ট্রলার সুন্দরবনের মেহেরআলী, ভেদাখালী, আলোরকোলসহ উপকূলের মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা ও শরণখোলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

‘ট্রলার নিয়ে সাগরে নামলেই দুর্যোগ শুরু হয়। এ কারণে জেলেরা ঠিকমতো সাগরে জাল ফেলতে পারেন না। কয়েক বছর ধরে ইলিশ মৌসুম শুরু হলেই দুর্যোগ এসে হানা দিচ্ছে। এতে চরম লোকসানে পড়ে নিঃস্ব হচ্ছেন জেলে ও মহাজনরা।’

দুবলার চর বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস জানান, বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ো বাতাস ও ঢেউ হচ্ছে। ঢেউয়ের তাণ্ডবে সাগরে টিকতে না পেরে বহু ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে এসে আশ্রয় নিয়েছে। আশ্রয়ে থাকা ট্রলার ও জেলেদের নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৫,  8:09 PM