CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগে ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করলো গুগল

#
news image

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ১১ হাজার চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। মূলত চীন ও রাশিয়ার মতো দেশগুলোকে নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে।

সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিশিয়াল ব্লগে জানানো হয়েছে, এই ১১ হাজার ইউটিউব চ্যানেলের মধ্যে ৭,৭০০টি চীনের মদতপুষ্ট এবং ২,২০০টি রাশিয়ার মদতপুষ্ট চ্যানেল।

এপ্রিল, মে ও জুন মাসের হিসাবে গুগল হাজার হাজার চ্যানেল বন্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বহু ডোমেইনকে গুগল নিউজে প্রদর্শিত না হওয়ার ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। এই চ্যানেলগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট প্রোপাগান্ডা চালানোর অভিযোগ আনা হয়েছে।

গুগলের 'থ্রেট অ্যানালিসিস গ্রুপ' সারা বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপর নজরদারি চালায়। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব চ্যানেল, চারটি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও একটি ব্লগ বন্ধ করে দিয়েছিল।

জানা গেছে, চীনের মদতপুষ্ট চ্যানেলগুলো মূলত চীনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি গাইত এবং মার্কিন বিদেশ নীতির নিন্দা করত। অন্যদিকে, রাশিয়ার চ্যানেলগুলোর কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমী দেশগুলোর সমালোচনা করে রাশিয়ার হয়ে সাফাই দেওয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর হয়েও কথা বলত এই সব চ্যানেল।

বাকি চ্যানেলগুলোর বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরায়েল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। এর মধ্যে ইসরায়েল-গাজা ইস্যু যেমন ছিল, তেমনই ছিল অভ্যন্তরীণ নির্বাচন। এই চ্যানেলগুলোর কাজ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, যে কারণেই গুগল এদের বন্ধ করে দিয়েছে।

সূত্র: দ্য ভার্জ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ জুলাই, ২০২৫,  3:32 PM