CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বরিশালে খেয়া পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

#
news image

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ-নাজিরপুর খেয়াঘাটে খেয়া পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া শাওন মাতুব্বরের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শাওন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের রতন মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৩০ জুন) ভোরে খেয়া পার হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে শাওন পালরদী নদীতে পড়ে যান। সাঁতার না জানায় মুহূর্তেই নদীর স্রোতে তলিয়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। একটানা তল্লাশি চালানোর পর মঙ্গলবার (১ জুলাই) দুপুরে স্থানীয়দের সহায়তায় নদীতে ভাসমান অবস্থায় শাওনের মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকল প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শাওনের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গৌরনদী প্রতিনিধ

০১ জুলাই, ২০২৫,  6:08 PM